1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনিরামপুর উপজেলা যুবদল নেতা মুক্তার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার পানি কচুর পর ডুমুরিয়ার নিউটন এবার লেবুর কলম তৈরিতেও অনুকরণীয় ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসকের মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯

পাইকগাছায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৯৭ বার পঠিত

পাইকগাছা প্রতিনিধি:


খুলনার পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে আবু বক্কর নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) ১১টার দিকে উপজেলার মালত এলাকায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে। সে উপজেলার মালত গ্রামের ভ্যান চালক আল-আমিন মোড়লের ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতেই শিশুটির মা তাকে ভাত খাওয়াচ্ছিল। এসময় সে পানি খেতে চাইলে শিশুটির মা তাকে রেখে রান্না ঘরে খাওয়ার জন্য পানি আনতে যান। এসময় শিশুটি মায়ের অগোচরে ঘরের পেছনের পুকুরে পড়ে যায়।

এরপর শিশুটির মা পানি নিয়ে ফিরে এস কোথাও শিশু পুত্র বক্কর’কে দেখতে না পেয়ে আশ-পাশের সকল জায়গায় খুঁজতে থাকেন। তবে বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে কোথাও শিশুটিকে না পেয়ে স্মজনরা সহ প্রতিবেশিরা পুকুরে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে তারা পুকুর থেকে শিশু আবু বক্করের মৃত দেহটি উদ্ধার করে। শিশু বক্করের মৃত্যুতে স্মজন সহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ মঙ্গলবার বিকেলে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর