1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

খুলনায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার পঠিত
খুলনা প্রতিনিধি:
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বুধবার(১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হবে। নগরীর সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত ও আলোকসজ্জা করা হবে।
ঐ দিন সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।
বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। খুলনা আঞ্চলিক তথ্য অফিস নগরীর শহিদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ হাফিজুর রহমান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোঃ বদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর