1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

পাইকগাছায় এমপি ও উপজেলা প্রসাশনের সাথে বিএমএসএস’র নের্তৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৮৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক সোসাইটির পাইকগাছা শাখার নবগঠিত কমিটির নের্তৃবৃন্দের সাথে  স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ’র (ওসি) পৃথক পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে প্রথমে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর পাইকগাছাস্থ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন, বিএমএসএস এর পাইকগাছা শাখার সভাপতি শেখ আব্দুল গফুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। এসময় যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, কপিলমুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু উপস্থিত সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের আহ্বান জানিয়ে পাইকগাছা-কয়রার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলার সর্বোস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

সোসাইটির পাইকগাছা শাখার সাধারন সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান। বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি শেখ দীন মাহমুদ, আব্দুল মজিদ,শেখ সেকেন্দার আলী সহ উপজেলা শাখার নের্তৃবৃন্দরা।

সবশেষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহূমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সোসাইটির পাইকগাছা শাখার নবগঠিত কমিটির সকল নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এরপর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সাথে তার কার্যালয়ে নবগঠিত কমিটির নের্তৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুরূপভাবে বুধববার দুপুরে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি নবগঠিত কমিটির সকলের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আশাবাদ ব্যক্ত করে বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের আয়না। তাই কোন অবস্থাতেই ব্যাক্তি সার্থে নয়, বরং সর্বদা সমাজে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি, অসহায়-নীপিড়িত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর