1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

খুলনা ৫ ও ৬ দুটি আসনে জাপারসহ ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত
১৫২৯০

‎রাবিদ মাহমুদ চঞ্চল:


‎খুলনায় তৃতীয় দিনের মত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার (২ জানুয়ারি) খুলনা ৫ ও খুলনা ৬ এ দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আসনদুটিতে জাতীয় পার্টির ১জন সহ মোট ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১জনের স্থগিত রাখা হয়েছে।
খুলনা ৫ আসনের ‎বাতিল হওয়া প্রার্থীরা হলেন,  জাতীয় পার্টি মনোনিত প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন)।
খুলনা-৬ আসনের বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আছাদুল বিশ্বাস।
এছাড়াও খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমানেরটা স্থগিত রাখা হয়েছে।
‎খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত মাওলা গোলাম পরওয়ার, বিএনপি’র মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।
খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর