- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে মনোনয়নপত্র জমাদানকারী ১২ জন প্রার্থীর মধ্যে চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, রিয়াদ আরফান সরকার, এস. এম. মামুনুর রশিদ, জোবায়দুর রহমান (হীরা) ও মো. শাহরিয়ার ফেরদৌস। ভোটারদের স্বাক্ষর জটিলতাসহ বিভিন্ন কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। তবে বাতিলের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন বলে জানানো হয়।
ওই দিন মনোনয়নপত্র যাচাই বাছাইকালে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় তারা হলেন, আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার (বিএনপি), হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম (জামায়াতে ইসলামি), সিদ্দিকুল আলম সিদ্দিক (জাতীয় পার্টি), মো. জয়নাল আবেদীন (জাতীয় পার্টি), মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মির্জা মো. শওকত আকবর রওশন (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. মাইদুল ইসলাম (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মো. সিদ্দিকুল আলম , নুর মোহাম্মদ (এল,ডি,পি)।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মোট ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদের মধ্যে জাতীয় পার্টির (এ) দুইজন, স্বতন্ত্র চারজন এবং বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একজন করে প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।