মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামানকে বিজয়ী করতে কর্মী সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ!
প্রকাশিত :
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
৭১
বার পঠিত
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনকে বিজয়ী করতে সুপারমার্কেট সংলগ্ন গোল চত্তরে ধানের চারা রোপন করেছে তার কর্মী-সমর্থকরা।
আজ বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের (উত্তর ইসলামপুর) জাতীয়তাবাদী দল বিএনপি’র মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মনোনিত প্রার্থী কামরুজ্জামান রতনের কর্মী সমর্থকরা উক্ত ধানের চারা রোপন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আজিম প্রদান, মোহাম্মদ সেলিম ফরাজি, মোঃ আউয়াল প্রধান, মোঃ আলমগীর পাঠান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মোসলেম সহ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের সংসদীয় আসনটির বিভিন্ন এলাকার কর্মী সমর্থকরা।