1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর

গজারিয়ার ৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে যা জানালেন জেলা প্রশাসক! 

  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত
15339

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ।
বুধবার(৭জানু)বেলা ১২ঘটিকায় তিনি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর দক্ষিন জামালপুর গ্রামে অবস্থিত অস্থায়ী পুলিশ ক্যাম্পে পৌঁছালে তাঁকে স্বাগত ও অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন অতি:জেলা প্রশাসক(রাজস্ব) মো:রেজাউল করিম।আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন,উপজেলা নির্বাচন কমিশনার মোছা:মোমিনুর জাহান, গুয়াগাছিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:আলী আহমেদ,ইউপি সদস্য নাসির উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া, গুয়াগাছিয়া, দত্তেরচর, ভাষাণচর, চর চাষীসহ মোট ৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রই পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমানে ভোট কেন্দ্র গুলো ঝুঁকি মুক্ত রয়েছে। তাছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে  সাধারণ ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত ও কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করা হবে। এছাড়া কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে সিসিটিভিও স্থাপন করা হচ্ছে। এসময় সকলের সহযোগিতা কামনা করে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর