1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছায় যৌথ অভিযানে ৩ টি ইট ভাটা ও ৫৩ কয়লার চুল্লি উচ্ছেদ

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২১২ বার পঠিত
paikgacha-vata-15471
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

খুলনার পাইকগাছায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথভাবে পরিচালিত অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটা ও অর্ধশতাধিক কয়লা চুল্লি উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রশাসন ভেকু মেশিন দিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে ও বিপুল পরিমান মজুদকৃত কাঁচা ইট বিনষ্ট করে।

বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা নামক গেট সংলগ্ন এলাকায় অবস্থিত এডিবি ভাটা, বিবিএম ভাটা ও স্টার ভাটার চিমনি ভেকু মেশিনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব ভাটায় মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়।

এছাড়াও গড়েরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে চাঁদখালী অভিমুখে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক কয়লা তৈরির চুল্লির মধ্যে ৫৩ টি চুল্লি উচ্ছেদ করা হয়। অভিযানে পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটে।

paikgacha-vata-15472

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ। অভিযানে সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাইকগাছা উপজেলায় ১৩টি অবৈধ ইটভাটা ও শতাধিক অবৈধ কয়লা তৈরির চুল্লি রয়েছে। এর মধ্যে উচ্ছেদকৃত ৩টি ইটভাটা ও ৫৩ টি চুল্লি ছাড়া বাকি ইটভাটা ও চুল্লি গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে গণমাধ্যমকর্মীদের জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর