1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

শহিদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে সৈয়দপুরে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পঠিত
saedpur-15481
  • সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি :

চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সৈয়দপুরের কৃতি শিক্ষার্থী শহিদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে জিয়ারত করেন।

এসময় শহিদ সাজ্জাদের বাবা আলমগীর হোসেন, সৈয়দপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সহকারী সেক্রেটারি ও বোতলাগাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুবায়ের হোসেন, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, সালাউদ্দিন, শফিকুল ইসলামসহ সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সৈয়দপুরে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

এরপর নীলফামারী-৪ আসনের অপর উপজেলা কিশোরগঞ্জে চব্বিশের আরেক শহিদ গার্মেন্টস কর্মী নাইমের কবর জিয়ারত করেন। পরে সেখান থেকে কিশোরগঞ্জ উপজেলায় দাড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান। এ প্রসঙ্গে ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, জুলাই শহিদদের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধ পরিকর। তাই তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমার নির্বাচনি প্রচারণা শুরু করলাম। আগামী ১২ ফেব্রুয়ারি এদেশের তরুণ সমাজ জুলাই আন্দোলনের ধারক বাহকদের ব্যালটের মাধ্যমে বাছাই করে নিবে।

এসময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী প্রচারনা চলাকালে তিনি সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে দাড়িপাল্লায় ভোট চান। একদিকে যেমন গনসংযোগ চলছিল, অপরদিকে দাড়িপাল্লার সমর্থনে মিছিলও চলে।

এদিকে ভোরেই সৈয়দপুর ও কিশোরগঞ্জে জামায়াতের এই প্রার্থীর বিলবোর্ড লাগানো শুরু হয়েছে। নির্বাচনে বিএনপি, জাময়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর