1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর মৃত্যু সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ সভা কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

লৌহজংয়ে শাপলা কলি প্রতীকে মাজেদুল ইসলামের গণসংযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পঠিত
munsigang-sapla-15510
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লৌহজংয়ে মুন্সীগঞ্জ ২ আসনের ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী মোঃ মাজেদুল ইসলাম ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। শনিবার বিকেল ৪ টায় উপজেলার কলমা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে লৌহজং ও টঙ্গীবাড়ীর উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো।” তিনি এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, লৌহজং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস লৌহজং উপজেলার আমির মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) লৌহজং সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ আতাহারী, মুন্সীগঞ্জ জেলা যুবশক্তির আহবায়ক আজিম সরদার বিপ্লব সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর