1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর মৃত্যু সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ সভা কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

টঙ্গীবাড়ীতে হাতপাখার নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পঠিত
munsigang-15555
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন নির্বাচনী গণসংযোগ করেছেন।

আজ মঙ্গলবার ( ৩১শে জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়াল ইউনিয়নের আড়িয়াল বাজার ও ফজুশাহ বাজারে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এর পরে বেলা তিন ঘটিকায় বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজারে গণসংযোগ করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসেন বাজারের প্রতিটি দোকানদার ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগ শেষে ফজুশাহ বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তব্যে কেএম বিল্লাল হোসাইন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে প্রার্থী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে তাদের সক্রিয় সমর্থন কামনা করেন।

গণ সংযোগ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ী উপজেলার সেক্রেটারি ওবায়দুল্লাহ সরকার, হাবিবুর রহমান বিক্রমপুরী সহ টঙ্গীবাড়ী উপজেলার শাখার নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর