1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

খুলনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৯২ বার পঠিত
খুলনা প্রতিনিধি:


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্ট দেশের ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মেয়েরা ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো।
সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা শরীর ও মনকে ভাল রাখে এবং তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখে। করোনার মতো বৈশ্বিক মহামারিকে পরাজিত করতে আমরা সক্ষম হয়েছি। কৃষি ও শিল্পের বিকাশের মাধ্যমে আগামীর যেকোন বৈশ্বিক অর্থনৈতিক সংকটকেও জয় করতে সক্ষম হবো।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত জানান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মোঃ আতিকুর রহমান মিয়া, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মনজুরুল মুরশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে উদ্বোধনী খেলায় খুলনা জেলা বালিকা দল ১-০ গোলে মেহেরপুর জেলা বালিকা দলকে পরাজিত করে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর