1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশ পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় সাতক্ষীরার ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকারাবদ্ধ হাবিব দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. গাজী এনামুল হকের পক্ষে রাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ একটি দল ধর্মকে ব্যাবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য- তারেক রহমান বেতগ্রাম-কয়রা ভায়া পাইকগাছা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন মেগা প্রকল্পে চলছে মেগা দূর্নীতি! টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা চলছে

খুলনায় উন্নয়নের রূপরেখা দেবেন তারেক রহমান

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পঠিত
tareq-rahman-15572

দীপ্ত নিউজ ডেস্ক ::


ছয় যুগ আগে কর্মমুখী ও প্রাণচাঞ্চল্য ছিল ভৈরব তীরের খুলনার শিল্পাঞ্চল। এখানে ছিল পাটকল, হার্ডবোর্ড ও উপমহাদেশের একমাত্র কাগজ কারখানা। এসব শিল্প প্রতিষ্ঠানকে কেন্দ্র করে খালিশপুর, দৌলতপুর, আটরা-গিলাতলায় জমজমাট ছিল ব্যবসা-বাণিজ্য। কর্ম ব্যাস্ততা ও প্রাণচাঞ্চল্যে ছিল না দিন-রাতের তফাৎ। কর্মচঞ্চল তখন গোটা শিল্পাঞ্চল। তবে বিংশ শতাব্দীর শুরু থেকে ২০২০ সাল পর্যন্ত একে একে বন্ধ হয়েছে এসব মিল কলকারখানা। খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল বন্ধ হয়েছে অনেক আগেই।

সর্বশেষ ২০২০ সালের ২ জুলাই একযোগে বন্ধ হয়ে যায় সরকারি সবগুলো পাটকল। উজ্জীবিত শিল্পাঞ্চল পরিণত হয় মৃত নগরীতে। তবুও শ্রমিক ও খুলনাবাসীর প্রত্যাশা ফের কর্মমুখর হয়ে উঠবে এই শিল্প এলাকা। আর সেই আশায় কিছুটা সঞ্চার জেগেছে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে। খুলনাকে কর্মমুখর করতে তারেক রহমানের সুষ্পষ্ট ঘোষণার প্রত্যাশায় রয়েছে শ্রমিক, ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।

দলের শীর্ষ নেতারা বলছেন, অবহেলিত ও বঞ্চিত খুলনার নানা সমস্যা ইতোমধ্যে তাকে অবহিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারেক রহমান জনসভায় একটি সুস্পষ্ট ও সময়োপযোগী উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন। সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ, উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ নিশ্চিতকরণ এবং নতুন ইকোনমিক জোন নির্মাণসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনা তার বক্তব্যে গুরুত্ব পাবে। এ কারণে তারেক রহমানের সফর খুলনার মানুষের মাঝেও ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। গতকাল রবিবার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সফরের গুরুত্ব তুলে ধরেন দলের নেতারা।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। খুলনার ২৬টি পাটকল, হার্ডবোর্ড, নিউজপ্রিন্ট মিল ও জুটপ্রেস বন্ধ হয়ে গেছে। শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। খুলনাকে মৃত নগরীতে পরিণত করা হয়েছে। শ্রমিকদের স্বপ্ন মৃত নগরী খুলনাকে কর্মমুখর শিল্পনগরীতে পরিণত করার। উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর মানুষ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের জনসভার মধ্যদিয়ে বঞ্চনার অবসান হবে। প্রিয় নেতাকে বরণ করতে সবাই অপেক্ষা করছে। খুলনাবাসীর দু:খ দুর্দশার বিষয়টি শ্রমিকদের মাঝে থেকে তিনি শুনতে চায়। এ জন্য খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, খুলনাঞ্চললের মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি, পরিকল্পিত শিল্পায়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ও পরিবেশবান্ধব ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। তারেক রহমান ঘোষিত উন্নয়ন রূপরেখা বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে এবং এই অঞ্চলের মানুষ নতুন আশার আলো দেখতে পাবে। খুলনায় ইকোনমিক জোন নির্মাণ এবং সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে দক্ষিণাঞ্চলের প্রাধান্য বহুগুণে বৃদ্ধি পাবে।

খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্পাঞ্চলের প্রধান বাধা গ্যাস নেই। ফলে নতুন শিল্প স্থাপন ব্যাহত হচ্ছে। গ্যাস আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি বলেন, প্রভাতী স্কুল মাঠের জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা জানিয়েছেন, তারেক রহমানের খুলনা আগমন কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয় এটি আমাদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার মুহূর্ত। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর হবে নতুন প্রেরণার উৎস। ২২ বছর পর প্রিয় নেতাকে নিজের শহরে দেখতে পাওয়া আমাদের কাছে আবেগ, গর্ব ও সম্মানের।

দলীয় সুত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন। তার আগমনের খবরে খুলনার সর্বস্তরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলীয় প্রধান জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
15273