1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ

ভোট পর্যবেক্ষণে ৫০০ বিদেশি প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারি ব্রিফিং করবে ইসি

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পঠিত
trirteenth-ec-15626
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই ব্রিফিংয়ে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সামনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরবে কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ এ প্রসঙ্গে জানান, এবারের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ৫০০ জনের মতো প্রতিনিধি বাংলাদেশে আসবেন। তাদের অবস্থান ও তথ্য সংগ্রহের সুবিধার্থে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা উপস্থিত থাকবেন। বিদেশি প্রতিনিধিদের নির্বাচন সংক্রান্ত সব ধরনের তথ্য ও কারিগরি সহায়তা দিতে কাজ করছে ইসির জনসংযোগ বিভাগ।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই চার্টার নিয়ে দেশব্যাপী গণভোট একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহের কথা মাথায় রেখেই ইসি এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর