1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

যশোর-৫: স্বতন্ত্র কলস মার্কার প্রার্থী অ্যাড. শহীদ ইকবালের রাজগঞ্জে নির্বাচনী গনমিছিল ও জনসভায় মানুষের ঢল

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পঠিত
monirampur-15644
  • উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার জন্য শেষ জনসভা করেছেন যশোর -৫ (মনিরামপুর) আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।‌

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার হাই স্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস মার্কার নির্বাচনী প্রচারণার গনমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়।

শহীদ ইকবালের কলস মার্কার সমর্থনে গনমিছিল ও জনসভায় মানুষের ঢল নামে। বিকালে সভাস্থলে ও আশ পাশের হলি গলিতে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়। সভাস্থল এলাকা জুড়ে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা।

মনিরামপুরের পশ্চিম এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন গনসভা স্থলে। বিকাল হতে হতে সভায় লোকে লোকারণ্য হয়ে ওঠে।নেতা-কর্মীদের হাতে কলস প্রতিকৃতি পাশাপাশি শহীদ ইকবালের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। পুরো শহর এলাকায় ‘কলস’ ও ‘শহীদ ইকবাল’ স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়।

জানা গেছে, নির্বাচনী শেষ জনসভা ও গনমিছিল শুরুর মধ্য দিয়েই রাজগঞ্জ এলাকা জুড়ে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস প্রতিকের নির্বাচনী প্রচার কার্যক্রমে বিজয়ের শুভ সূচনা হয়।

monirampur-15645

সোমবারের এই জনসভা ও গনমিছিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। জনসভায় বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এ সময় উপজেলা-পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর