1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজগঞ্জ ডিগ্রি কলেজ: মঈনুল ইসলামের সভাপতির দায়িত্বে শিক্ষাবান্ধব নানা উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী পাইকগাছায় নদী থেকে পোনা আহরণ: অবৈধ জাল জব্দ, পোনা অবমুক্ত মুন্সীগঞ্জে স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ কান্ডে শোকজ যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ কিছু আপডেট ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত : ঘরে-বাইরে চাপে ট্রাম্প ১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ যারা ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেছিল তাদের মুখে ছাই পড়েছে-সৈয়দপুরে ত্রান মন্ত্রী কয়রায় মানবেতর বন্ধুর ইফতার মাহফিল খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি- সংসদে প্রধানমন্ত্রী

কয়রায় ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পঠিত
koyra-15672
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

আগামী কাল ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে সামনে রেখে খুলনা-৬ আসনের কয়রা উপজেলায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনা -৬ ( কয়রা- পাইকগাছা) আসনে মোট ৪ লক্ষ ১৮ হাজার ৫৬২ ভোটার এর মধ্যে কয়রা উপজেলায় ৬৭ টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৮৪ হাজার ৩২৬ ভোটার ভোট দিবেন। এ ছাড়া পাইকগাছা উপজেলায় ৮৮ কেন্দ্রে ২ লক্ষ ৩৪ হাজার ৬২ ভোটার ভোট দিবেন। এ আসনটিতে সনাতন ধর্মালম্বী ভোটার রয়েছে ৯৪ হাজার ৬১৩ জন পাইকগাছা উপজেলায় ৫৬ হাজার ও কয়রায় ৩৮৬১৩ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারম বিল্ল্যাহ বলেন, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা, ইন্ডেলিবল কালি, সিলগালা খামসহ প্রয়োজনীয় সকল উপকরণ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিতরণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন , প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে । ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিট্রেট, মোবাইল টিম প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলে কয়রার ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশ গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর