1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না ইরান : পেজেশকিয়ান কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মুন্সীগঞ্জে দেড় লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ পরাজিত প্রার্থীর সঙ্গে দেখা করতে বাসায় গেলেন ভূমিমন্ত্রী মিনু ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত রাজগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন সৈয়দপুরে মুদি দোকানে দুঃসাহসিক চুরি

ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পঠিত
21-february-police-15778
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম।

শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তিনি ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে রাষ্ট্র ও সরকারপ্রধান এই শ্রদ্ধা নিবেদন করেন।

রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত হাজারো মানুষ ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর