1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

সৈয়দপুরে মুদি দোকানে দুঃসাহসিক চুরি

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত
thief-15786
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুর শহরে একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

গত শুক্রবার শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাত থেকে ভোরের কোন একসময় শহরের কয়া বাঁশবাড়ী পুলিশ লাইন রোডে অবস্থিত আসিফ স্টোর নামের মুদি দোকানে ওই চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা দোকানের ছাউনির টিন কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে বলে দোকান মালিকের দাবি।

ওই এলাকার আসিফ স্টোর নামের মুদি দোকান মালিক মো. একরাম হোসেন (মজনু) জানান, তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত একটার দিকে দোকান বন্ধ করে বাঁশবাড়ী পুলিশ লাইন রোডের বাড়িতে চলে যান। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে দোকানে এসে সার্টারের তালা খুলে ভেতরে প্রবেশ করতে চাইলে দেখেন ভেতর থেকে আটকানো। এতে তাঁর মনে সন্দেহ হলে তিনি বিকল্প পন্থায় দোকানে প্রবেশ করে দেখতে পান দোকানের ছাউনির টিন খোলা এবং মালামালগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

দোকান মালিক জানান, রাত আনুমানিক দুইটা পর থেকে ভোরের যে কোন সময় চোরেরা দোকানের ছাউনির টিন খুলে ভেতরে ঢুকে সুকৌশলে চুরির ঘটনা ঘটিয়েছে। চোরেরা নগদ প্রায় ৭৫ হাজার টাকা, প্র্রায় দেড় লাখ টাকার দামি সিগারেট ও আনুমানিক ৩০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে।

এ চুরির ঘটনায় দোকান মালিক মো. একরাম হোসেন মজনু সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি অবিলম্বে চুরির ঘটনায় জড়িত চোরদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা শহরের একটি মুদি দোকান চুরির সত্যতা স্বীকার করেন। তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। চুরির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর