1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পঠিত
saedpur-15817
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :

সৈয়দপুরে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার ও নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে গ্রেফতার করেছে অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শহরের কয়া গোলাহাট পশ্চিমপাড়ায় মাদক ব্যবসায়ী মা ও ও পুত্রের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ওই এলাকার জহির উদ্দিনের স্ত্রী মোছা. ছবিনুর (৪৮) ও তাঁর পুত্র সুজন ইসলাম (২২)। এ ব্যাপারে ওই রাতেই তাদের বিরুদ্ধে মামলা করে র‍্যাব।

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়।

সুত্র জানায়, র‍্যাব-১৩ রংপুরের ডিএডি মো. শামীম উদ্দিনের নেতৃত্বে তাদের একটি দল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর শহরের নিয়ামতপুর শুটকি বন্দর এলাকায় টহল ডিউটি পালন করছিলেন।

এসময় গোপন সংবাদে তারা জানতে পারেন, কয়া গোলাহাট পশ্চিম পাড়ায় মো. জহির উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী সুজন ইসলামের বাড়ীতে কয়েকজন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্য পেয়ে টহল দলের সদস্যরা ওই মাদক ব্যবসায়ীর বাড়ীতে গেলে নারী সহ দুইজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। আটককৃতরা সম্পর্কে মা ও পুত্র। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের দেওয়া তথ্য মতে ওই বাড়ীর একটি ঘরের খাটের নীচ থেকে প্লাস্টিকের বস্তায় চার পোটলায় থাকা ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব গাঁজার আনুমানিক মূল্য প্রায় সোয়া ৩ লাখ টাকা। এসময় তাদের কাছে থেকে গাঁজা বিক্রির নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে মামলার বাদি র‍্যাব-১৩ রংপুরের সুবেদার (ডিএডি) মো. শামীম উদ্দিন জানান, গ্রেফতারকৃত মা ও পুত্র দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গা থেকে মাদক ( গাঁজা) সংগ্রহ করে নীলফামারী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা র‍্যাব কর্তৃক গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী মা ও পুত্রকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তাদেরকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সৈয়দপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর