1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আরও চার পিএস ও এপিএস নিয়োগ বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড আশাশুনিতে সাংসদ ও জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট অধিপরামর্শ সভা কয়রা বাজারের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সৈয়দপুরে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার কয়রায় সুন্দরবন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫শ’ পরিবার কয়রায় আল-হেরা কুরআন-সুন্নাহ রিচার্স ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল

আরও চার পিএস ও এপিএস নিয়োগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পঠিত
jonoprosason-15810
  • দীপ্ত নিউজ ডেস্ক::

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের একজন মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার একান্ত সচিব (পিএস) এবং দুজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ। নতুন সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার একান্ত সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব তারিক হাসান। মো. ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন।

অর্থ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন মো. আবু রায়হান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়োগ পেয়েছেন মো. এনামুল কবির। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।

সহকারী একান্ত সচিবদের প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেড এ নিয়োগ পেয়েছেন। প্রতিমন্ত্রীরা যতদিন এ পদে থাকবেন বা তাদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকব।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর