1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মনিরামপুরবাসীর সেবায় উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান শাহীন বেদকাশীর ৩২ কিঃ মিঃ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্লুইচগেটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী রাউজানে প্রকাশ্যে যুবদলকর্মীকে গুলি করে হত্যা শ্রীলঙ্কার বিপক্ষে কিউইদের চ্যালেঞ্জিং সংগ্রহ ইসরায়েলে যুক্তরাষ্ট্রের এক ডজন এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান অবতরণ জামায়াত আমিরের শারীরীক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খুলনায় সাবেক এমপির নিখোঁজ জামাতাকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিউজিল্যান্ডর নিষেধাজ্ঞা ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ

মনিরামপুরবাসীর সেবায় উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান শাহীন

  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পঠিত
monirampur-15834
  • উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনিরামপুর উপজেলা বাসীর সেবা করতে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মরহুম মোহাম্মদ মুছার জৈষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান শাহীন। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচ্ছন্ন মানুষ।

এদিকে শুভাকাঙ্খীদের দাবির মুখে তরুন প্রজন্মের অহংকার মরহুম মোহাম্মদ মুছা ভালো মানুষ তাঁর জৈষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান শাহীন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা প্রকাশের পর তাঁর অনুসারি ও স্থানীয় জনসাধারণের মধ্যে এক নতুন আশার আলোর সঞ্চালন হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান জানান, কামরুজ্জামান শাহীন একজন উচ্চ শিক্ষিত ও সব দিক থেকে যোগ্য ব্যক্তি। যিনি উপজেলা চেয়ারম্যান হবার যোগ্যতা রাখেন।

তিনি বিভিন্ন সময় মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন তাঁর বিরুদ্ধে কোন সময় বিতর্কীত কাজের অভিযোগ নেই। তিনি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে এই মনিরামপুরে বড় ধরনের উন্নয়ন করা সম্ভব।

এদিকে জনসেবার নিজেকে আত্ম নিয়োগের অঙ্গীকার সম্পর্কে কামরুজ্জামান শাহীন বলেন, মনিরামপুর উপজেলার বর্তমানে উন্নয়নে পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই।

তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে মনিরামপুর উপজেলাকে একটি আধুনিকমানের উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, আমি এই জনপদে সন্ত্রাস ও মাদক নির্মুল করে নিরাপদ একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই।

মনিরামপুর উপজেলা বাসীর অধিকার প্রতিষ্ঠা ও জনগণের সেবক হিসেবে সেবার মানসিকতা নিয়ে উপজেলা বাসির পাশে থাকতে চাই। তিনি উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর