1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণের আহবান মনিরুল হাসান বাপ্পি’র সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত তালায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত
munsigang-15970
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুন্সীগঞ্জ শহরের ফেন্ডস কিচেন রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলার গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি একেএম মহসীন।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসেন মানিক স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো: ফিরোজ কবির,
দৈনিক মুন্সীগঞ্জের সময়ের প্রকাশক ও সম্পাদক মোঃ মঈনুদ্দিন আহমেদ সুমন, দৈনিক মুন্সীগঞ্জের কাগজের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আরেফিন মোল্লা, দৈনিক সভ্যতার আলোর প্রকাশক ও সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন ও মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে থাকেন। পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

আলোচনা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর