1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ইরানে স্থল অভিযান চালিয়ে পারমাণবিক উপকরণ জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এ সপ্তাহে ইরানে হামলার তীব্রতা বাড়বে, বলল ইসরায়েল ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ঈদের দিনটাও কেটেছে তাদের বন পাহারায় যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা ইসরায়েলি শহরে ইরানের ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের

ইরানে স্থল অভিযান চালিয়ে পারমাণবিক উপকরণ জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

  • প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২৭ বার পঠিত
iran-paromanobik-16123
  • আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানে স্থল অভিযান চালিয়ে দেশটির পারমাণবিক উপকরণ জব্দ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির একাধিক সূত্র সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন।

দুটি সূত্র বলেছেন, এ মুহূর্তে পরিকল্পনার কেন্দ্রে রয়েছে সিক্রেটিভ জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ড ফোর্সের সেনাদের ইরানে স্থল অভিযানে পাঠানো। এটি দেশটির সেনাবাহিনীর একটি এলিট ইুউনিট। যাদের মূলত স্পর্শকাতর অভিযানে পাঠানো হয়।

তবে অপর একটি সূত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি।

এ ব্যাপারে জানতে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছিল সিবিএস। তারা বলেছে, এ ধরনের অভিযানের পরিকল্পনা করে থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি তাদের কাজ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরানের অসংখ্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে নতুন করে শুরু হওয়া এ যুদ্ধে পারমাণবিক স্থাপনায় হামলার তথ্য এখনো জানা যায়নি।

গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২দিনের যে যুদ্ধ হয়েছিল। ওই সময় ইরানের চারটি পারমাণবিক স্থাপনা টার্গেট করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: সিবিএস

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর