1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পঠিত
morodeho-uddhar-16152
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে সাগরিকা রানী দেবনাথ (২৮) নামে এক সন্তানের জননী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের কাজীহাট কবরস্থান সংলগ্ন এলাকার স্বামীর বাড়ি থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত. গৃহবধূর পরিবারের বরাত দিয়ে থানা পুলিশের সুত্রে জানা গেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের দিনমজুর দুলাল চন্দ্র দেবনাথের মেয়ে সাগরিকা রানী দেবনাথের (২৮) সাথে নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীহাট কবরস্থান সংলগ্ন এলাকার বিভূতিভুষণ সরকারের ছেলে সঞ্জয় সরকারের (৩২) সাথে গত ২০১৭ সালে পারিবারিকভাবে সনাতনী ধর্মানুসারে বিয়ে হয়। ওই দম্পতির সৌমিত সরকার নামে ছয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ চলে আসছিল। ঘটনার দিন গত মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ও রাতে সাগরিকা মুঠোফোনে তাঁর পিতাকে জানায়, তাঁর সাথে (সাগরিকা) স্বামী ও শশুরবাড়ীর লোকজন কোন কারণ ছাড়াই ঝগড়া করছে।

পরে ওইদিনই দিবাগত রাত ১২টার দিকে শ্বশুর বিভূতিভুষন সরকার তাঁর মোবাইল ফোনের মাধ্যমে গৃহবধূ সাগরিকা রানী দেবনাথের বাবা দুলাল দেবনাথকে জানায়, তাঁর মেয়ে (সাগরিকা রানী দেবনাথ) নিজের শয়নকক্ষের ভেতরে খালি পেটে সর্দি কাশির ওষুধ খেয়ে ছটপট করতে থাকে।

পরবর্তীতে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। এ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসককে শারীরিক অসুস্থতাজনিত কারণে গৃহবধূ সাগরিকা রাণী দেবনাথের মৃত্যু হয়েছে জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে সৈয়দপুর থানার উপ পরিদর্শক মো. আব্দুল মোমিন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন, মরদেহের বাম কানে আঁচড়ের ও ডান পাঁজরে কালো দাগ রয়েছে।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

তবে মৃতের মা দুলালী রানী দেবনাথসহ পরিবারের লোকজনের দাবি সাগরিকা রানী দেবনাথকে তাঁর স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন হত্যা করেছেন।

এ ব্যাপারে মৃত গৃহবধূর বাবা দুলাল চন্দ্র দেবনাথ সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর