1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

রাজগঞ্জে নব-নির্বাচিত এমপি এ্যাড. গাজী এনামুল হককে গণসংবর্ধনা প্রদান

  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত
jessore-16154
  • উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি::

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে যশোর-৫ (মনিরামপুর) আসনের নব-নির্বাচিত এমপি এ্যাড. গাজী এনামুল হককে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকালে রাজগঞ্জ মুক্তমঞ্চে ঝাঁপা ইউনিয়নবাসীর আয়োজন এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মনিরামপুর সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক। ৯নং ঝাঁপা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মোঃ মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মাওঃ লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওঃ খলিলুর রহমান ও অধ্যাপক মাওলানা ফরিদ উদ্দিন খাঁন প্রমুখ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে আসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই এমপি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ ডিগ্রি কলেজ সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠন। এরআগে ফুল দিয়ে এমপিকে বরণ করে নেন- মাস্টার আসাদুজ্জামান আসাদ, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম ও গোলাম রব্বানী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯নং ঝাঁপা ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আয়ুব হোসেন ও সহকারি সেক্রেটারী ও বায়তুলমাল সেক্রেটারী সাংবাদিক মোঃ আমিনুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর