1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানে ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধে হুথিদের যোগদানে পাল্টে যাচ্ছে খেলা? ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা, যেভাবে শুরু হতে পারে আক্রমণ রেশনিং করে ঠেকাচ্ছে ক্ষেপণাস্ত্র চতুর্মুখী হুমকিতে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে যুক্তরাষ্ট্র পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস গেলেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে গণ সংবর্ধনা সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা!

চিকিৎসায় খরচ যোগাতে সন্তান বিক্রির সিদ্ধান্ত! অসুস্থ্য স্বেচ্ছাসেবক দল নেতা আত্বাপকে দেখতে হাসপাতালে বাপ্পি

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পঠিত
paikgacha-aftab-16184
  • রাবিদ মাহমুদ চঞ্চল ::

নিজ মেয়েকে বিক্রি করে লিভার ক্যান্সারে আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে চাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে দেখতে হাসপাতালে গেলেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পি।

শনিবার (২৮ মার্চ) দুপুরে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উপজেলার রেজাকপুর গ্রামের মোঃ আত্বাপ গাজীকে দেখতে হাসপাতালে ছুটে যান তিনি।

এসময় প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন আত্বাপ গাজী। এসময় তিনি আত্তাপের চিকিৎসার সার্বিক খোঁজ খবরের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ দলটির নেতাকর্মীরা।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ময়না, চিকিৎসক, নার্স বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার বিএনপি নেতা মোঃ আত্তাপ গাজী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। উপায় না পেয়ে স্ত্রী তার ছোট্ট কন্যা সন্তানকে বিক্রি করে স্বামীর চিকিৎসা করতে চাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায়  প্রকাশ হলে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পির নির্দেশে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর