1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানে ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধে হুথিদের যোগদানে পাল্টে যাচ্ছে খেলা? ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা, যেভাবে শুরু হতে পারে আক্রমণ রেশনিং করে ঠেকাচ্ছে ক্ষেপণাস্ত্র চতুর্মুখী হুমকিতে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে যুক্তরাষ্ট্র পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস গেলেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে গণ সংবর্ধনা সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা!

ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানে ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত
iran-missile-16197
  • আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানে এক মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানে ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, দেশটিতে ইসরায়েলি-মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে বিভিন্ন প্রদেশের ৭১ হাজার ৫৪৭টি বসতবাড়ি এবং ২০ হাজার ৭৭৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। কেবল রাজধানী তেহরানেই ৩১ হাজার ৫৬২টি আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা এই হামলায় দেশটির বিভিন্ন ধরনের জরুরি সেবা খাতও আক্রান্ত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ২৯৫টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র এবং ৬০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।

ইরানের কর্মকর্তারা বলেছেন, জরুরি সেবার কাজে নিয়োজিত ৪৮টি যানবাহন এবং ৪৬টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রেড ক্রিসেন্ট ও জরুরি বিভাগ পরিচালিত তিনটি উদ্ধারকারী হেলিকপ্টারও হামলার কবলে পড়েছে।

সূত্র: আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর