1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস চিকিৎসার খরচ যোগাতে সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া সেই আত্তাপের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতা এনামুল মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান পদ্মায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ ডুমুরিয়ায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা খুলনার প্রথম নারী জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত পদ্মা সেতুতে রেললাইনে চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানে ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধে হুথিদের যোগদানে পাল্টে যাচ্ছে খেলা?

চিকিৎসার খরচ যোগাতে সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া সেই আত্তাপের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতা এনামুল

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত
aftab-anamul-16204
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছায় চিকিৎসার জন্য সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত বিএনপি নেতা এসএম এনামুল হক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা আত্তাব গাজী (৪৫) কে চিকিৎসার জন্য মানবিক সহায়তা হিসেবে রবিবার (২৯ মার্চ) দুপুরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা  প্রদান করেন।

এস এম এনামুল হক  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা আত্তাব গাজী লিভার টিউমার ও সিরোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

ইতোমধ্যে চিকিৎসায় সর্বহারা হয়ে অসহায় পরিবারে স্ত্রী শাহিদা খাতুন ও চার কন্যা সন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি। ইতোমধ্যে স্বামীর চিকিৎসার খরচ জোগাতে উপায়ান্ত না পেয়ে ছোট কন্যা সন্তানকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে বাধ্য হয় পরিবারটি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে বিএনপি নেতা এস এম এনামুল হকের।

রবিবার (২৯ মার্চ) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং চিকিৎসাধীন আত্তাব গাজীর খোঁজখবর নেন।

এ সময় তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিজ উদ্যোগে নগদ ৫০ হাজার টাকা আত্তাব গাজীর স্ত্রী শাহিদা খাতুনের হাতে তুলে দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের ব্যবস্থা করেন এবং প্রয়োজনে ভারতে পাঠানোর উদ্যোগও গ্রহণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা লিটন এ আর খান, বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, কিশোর কুমার মন্ডল, যুবদল নেতা ফয়সাল রাশেদ সনি, লিটন খান, শেখ জাহিদুর রহমান, ইউপি সদস্য শেখর ঢালী, ওবায়দুল্লাহ সরদার।

অর্থাভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ আত্তাব গাজীর চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে বিএনপির উপজেলা আহ্বায়ক ডা: আ: মজিদের তত্ত্বাবধায়নে তাকে বাড়ি থেকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সর্বশেষ এনামুল হকের মানবিক সহায়তায় আত্তাবের মধ্যে নতুন করে বাঁচার স্বপ্ন জেগেছে। এজন্য চার কন্যা ও স্ত্রীসহ স্বজনরা এনামুলসহ বিপদের সময় পাশে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতায প্রকাশ করেছেন।

পাইকগাছারকপিলমুনি ইউনিযনের  রেজাকপুরের একটি ছোট্ট কুঁড়েঘরে বসবাস স্ত্রী ও ৪ মেয়েসহ আত্তাবের। সর্বস্ব খুঁইয়ে চিকিৎসা করিয়ে ফলাফল শূণ্য পরিবারে নেমে এসেছিল অমানিশার নিরবতা। তবে এখন আবারো বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু হল পরিবারে।

উল্লেখ্য ২৮ মার্চ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আত্তাব গাজীর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন নবনিযুক্ত খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

সর্বশেষ এসএম এনামুল হকের মতো সমাজের মানবিক বিত্তবানরা চিকিৎসা বঞ্চিত আত্তাব গাজীদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর