1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণের আহবান মনিরুল হাসান বাপ্পি’র সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত তালায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জে বিয়ের দাবীতে যুবতীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত
munsigang-16208
  • নিজস্ব প্রতিনিধি ::

মুন্সীগঞ্জে মাহমুদা সিকদার লিজা (৩৭) নামে এক যুবতী বিয়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের লিজা প্রেমিক মেঘজিন শেখের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ করে স্ত্রীর স্বীকৃতি দাবি করে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন যুবতী লিজা দাবি করেন, একই গ্রামের মৃত সাফাজউদ্দিন শেখের পুত্র মোঃ মেঘজিন শেখ (৪৬) সাথে আমার পূর্ব হইতে সুসম্পর্ক ছিল। আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে আমার কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা হাতিয়ে নেয়। তার স্ত্রী সন্তান থাকা স্বত্ত্বেও আমার টাকা-পয়সা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিপ্রায়ে তার ভাগিনী শালিমা বেগমের সহযোগীতায় আমাকে শরিয়ত সম্মতভাবে কলেমা পড়িয়া বিবাহ করে এবং আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবে বলে প্রতিশ্রুতি দেয়। আমি সরল বিশ্বাসে আমার কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা দেই। কিন্তু পরবর্তীতে আমার কোন খোঁজ খবর নেয় না। আমি স্ত্রীর মর্যাদা চাইতে গেলে সে বিভিন্ন টাল-বাহানা করতে থাকে।

পরবর্তীতে আমি বাধ্য হয়ে মেঘজিন শেখ ও শালিমা বেগমের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দন্ড বিধি ৪৯৩ ধারায় মামলা দায়ে করি। পরবর্তীতে ৩-৬নং বিবাদীরা বিষয়টি জানতে পেরে আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। এরই জেরে গত পহেলা মার্চ দুপুর অনুমান ২ টার সময় আমি মামলা দায়ের করার কারণে দক্ষিণ পাইকপাড়া কামাল শেখ এর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে ইটের সলিংয়ের রাস্তার উপর মেঘজিন শেখ ও তার আত্মীয় স্বজনরা কৌশলে আমাকে একা পেয়ে এলোপাথারীভাবে উপর্যুপুরী কিল, ঘুষি, লাথি মারিয়া ও কাঠের ডাসা দিয়া পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।

লিজা আরও বলেন, মেঘজিন স্ত্রী সুজাতা আক্তার যুথি আমার মুখে স্বজোরে ঘুষি মারিয়া বেদনা দায়ক নীলা-ফুলা জখম করে। মারপিটের মধ্যেই বিবাদীরা আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়া যায়। তখন আমার ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতি সহ খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদর্শন করিয়া চলে যায়। আমি তাৎক্ষণিক স্থানীয় লোকজনদের সহায়তায় টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্সীগঞ্জে গেলে ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন।

লিজা আরও বলেন, মেঘজিন শেখের কাছে আমি যাতে স্ত্রীর মর্যাদা পাইতে পারি এবং আমার স্বর্ণালংকার ও টাকা-পয়সা ফেরৎ পাইতে পারি এবং নিরাপদে জীবন-যাপন করতে পারি এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে আপনারা সাংবাদিকগণ সংবাদ প্রকাশ করে সহায়তা করবেন বলে আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর