1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার কপিলমুনিতে জ্বালানি তেল মজুদ, বিশেষ অভিযানে জরিমানা বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক ডুমুরিয়ায় ত্রৈমাসিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ইউএনওর কঠোর তদারকিতেসৈয়দপুরে পেট্রোল পাম্পে তেল বিতরণ হরমুজে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করছে যুক্তরাজ্য মুন্সীগঞ্জে বিয়ের দাবীতে যুবতীর সংবাদ সম্মেলন সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা শাহীন মুন্সীগঞ্জে হামে আক্রান্ত হাসপাতালে ভর্তি-৩, বিশেষ কক্ষ-বেড প্রস্তুত সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস চিকিৎসার খরচ যোগাতে সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া সেই আত্তাপের পাশে বিএনপি নেতা এনামুল

পাইকগাছার কপিলমুনিতে জ্বালানি তেল মজুদ, বিশেষ অভিযানে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত
kapilmuni-16214
  • নিজস্ব প্রতিবেদক::

পাইকগাছার কপিলমুনিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মজুদকৃত তেল জেনসম্মুখে সুষ্ঠু ভাবে বিক্রি করা। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার কপিলমুনি কলেজ রোড এলাকায় খান এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়।

​অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এমন খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সংশ্লিষ্ট দোকানে ড্রামে মজুদ রাখা পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদ রেখে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা জননিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী খান দেলোয়ার হোসেন কে ৫ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত জ্বালানি তেল উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

kapilmuni-16215

এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী বলেন, অবৈধ মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করে দাহ্য পদার্থ রাখা দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর