1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় নীলফামারীর সাবেক এমপি শওকত চৌধুরীর বড় ভাই  ডা. শরীফুল আলম চৌধুরীর ইন্তেকাল তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সৈয়দপুরে কর্মস্থলে ফাঁকির অভিযোগে মনগড়া খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে আসাদুজ্জামান মিন্টু

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৫৪ বার পঠিত
jessore-16223

উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।


২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ২০২৬ উদযাপন উপলক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন মনিরামপুর পৌরসভা মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মিন্ট।

এসময় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা ৬ সিনিয়র জেলা ও দয়রা জজ মোঃ জাকারিয়া হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শান্তুজ্জামান শান্ত, মনিরামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনছুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন খেদাপাড়া পল্লীমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ আবুল বাশার খান। পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্কুল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর