1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের ব্যাপক চেষ্টা জান্তা প্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে ঢেউটিন ও অর্থের চেক প্রদান তেলের সংকটে অচল চরাঞ্চল—মোটরসাইকেল বন্ধ, বিপাকে হাজারো মানুষ পাইকগাছায় ইউপি চেয়ারম্যান আ. মান্নান ও কাজল কান্তির স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: খুলনায় নবনির্মিত কর ভবনের উদ্বোধনকালে হুইপ রকিবুল ইসলাম বকুল কয়রায় ইউপি সদস্যর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যুর ঘটনায় খুবি প্রশাসনের মামলা তালায় শিক্ষকের প্রহারে দ্বিতীয় শেণির শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় শিক্ষককে অবরুদ্ধ, মুচলেকায় পুলিশ প্রহরায় উদ্ধার! সাতক্ষীরায় হানি ট্রাপ চক্রের মূল হোতা মেম্বর কাদের- রিমা গ্রেফতার

ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের ব্যাপক চেষ্টা

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত
f-35-16236

বাধা সৃষ্টি করছে ইরানের সেনারা

  • আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত করা যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মার্কিনিদের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করে বিপ্লবী গার্ড। তবে বিমানের ধ্বংসাবশেষের ছবি দেখে ধারণা করা হচ্ছে এটি একটি এফ-১৫ যুদ্ধবিমান।

বিমান ভূপাতিত করা নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বার্তাসংস্থা তাসনিম নিউজ বলেছে, যুক্তরাষ্ট্র পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওই পাইলট জীবিত আছেন নাকি নিহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়।

যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে নজরদারি বিমান উড়াচ্ছে মার্কিনিরা। এছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকে উদ্ধারে চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়।

“পাইলট উদ্ধারের অভিযানে আছে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান। কিন্তু এখন পর্যন্ত তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।”— লিখেছে তাসনিম নিউজ।

এদিকে গত মার্চে মার্কিনিদের একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে টার্গেট করেছিল ইরান। ওই সময় এটি প্রায় নিশ্চিত ভূপাতিত হওয়া থেকে বেঁচে যায়। এরপর বিমানের পাইলট মধ্যপ্রাচ্যের একটি দেশে এটি জরুরি অবতরণ করান।

সূত্র: তাসনিম

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর