1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

গৌরাঙ্গ নন্দী আহবায়ক পপলু খুলনা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব নির্বাচিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮১ বার পঠিত

খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সাধারণ সভায় দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীকে আহ্বায়ক ও মাছরাঙ্গা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট আবু হেনা মোস্তফা জামাল পপলুকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সিনিয়র সাংবাদিক ইউএনবি’র ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম ও এনটিভি’র ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব মুন্সিকে উপদেষ্টা মনোনীত করা হয়।বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক নবাব। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামান।

সভায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সর্বসম্মতিক্রমেেএ সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক, দৈনিক নয়া শতাব্দীর ব্যুরো প্রধান মুহাম্মদ নূরুজ্জামান, এসএ টিভি’র ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, ডিবিসি চ্যানেলের ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, দেশ রূপান্তরের ব্যুরো প্রধান সুমন্ত চক্রবর্তী।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার উত্তম মন্ডল, বৈশাখী টেলিভিশন’র শেখ হেদায়েতুল্লাহ, ইনডিপেন্ডেট টেলিভিশন’র অভিজিৎ পাল, দৈনিক সময়ের খবরের মোহাম্মদ বশির হোসেন, সাংবাদিক মো. খায়রুল আলম, দৈনিক লোক সমাজের মো. জামাল হোসেন, দৈনিক বাংলার আওয়াল শেখ, দৈনিক জন্মভূমির কাজী ফজলে রাব্বী শান্ত ও দৈনিক খুলনাঞ্চলের মো. সোহেল প্রমুখ।

সভায় সাংবাদিকদের সকল ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলার শিকার সাংবাদিকদের পাশে থাকা এব্ং নীতি-নৈতিকতার সঙ্গে সংগঠন পরিচালনাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। একই সঙ্গে গঠণতন্ত্র প্রণয়ন, সদস্য সংখ্যা বৃদ্ধি, মিট দ্যা প্রেস আয়োজনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর