1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লেবাননে যুদ্ধবিরতি ও জব্দকৃত সম্পদ ছাড়া না পর্যন্ত আলোচনা নয়- ইরানের স্পিকার পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা সুন্দরবনের কোবাদক এলাকায় ডাকাতদের লক্ষ করে গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার পাইকগাছায় রান্নার গরম ডাউলের হাঁড়িতে পড়ে ৪ বছরের শিশু দগ্ধ ডুমুরিয়ায় মোল্লা সিরাজুল ইসলাম ও শেখ দিদার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কয়রায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক দুস্থ মানুষের মাঝে সেবা প্রদান, ঔষধ বিতরণ সাতক্ষীরায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা, এলাকায় উত্তেজনা!

লেবাননে যুদ্ধবিরতি ও জব্দকৃত সম্পদ ছাড়া না পর্যন্ত আলোচনা নয়- ইরানের স্পিকার

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত
iran-negotiation-16287
  • আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ও তাদের জব্দকৃত সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা শুরু করবেন না।

শুক্রবার (১০ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি এ তথ্য জানিয়েছেন। কাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলাবামাদে মার্কিনিদের সঙ্গে ইরানিদের আলোচনায় বসার কথা আছে। কিন্তু ইরানের স্পিকারের নতুন বার্তায় এ আলোচনা এখন হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, ইরানের প্রতিনিধিরা ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইরানের স্পিকার বলেছেন, “দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়া পদক্ষেপগুলোর মধ্যে দুটি বিষয় এখনো বাস্তবায়ন করা বাকি। প্রথমটি হলো—লেবাননে যুদ্ধবিরতি, আর দ্বিতীয়টি হলো—আলোচনা শুরু করার আগেই ইরানের আটকে রাখা সম্পদগুলো ছেড়ে দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।”

হরমুজে প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া জাহাজ ও ট্যাংকার থেকে টোল নেওয়া হবে ইরানি মুদ্রা রিয়ালে। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশন।

সংস্থাটি বলেছে, সংসদের প্রস্তাব অনুযায়ী টোল হিসেবে ইরানি রিয়াল নেওয়ার কথা বলা হয়েছে। যদিও এর আগে গতকাল মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছিল, ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ান দিয়ে টোল আদায় করা হবে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এ সিদ্ধান্তের বিষয়টি ভারতের মুম্বাইস্থ ইরানি কনস্যুলেট জেনারেল মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর