1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা অভিযোগ দিয়ে কয়রার মৎস্য ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপিত মনিরামপুরের হাজরাকাঠীতে বাংলা বর্ষবরণ কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান তালায় শিক্ষার্থীকে মারপিটকারী সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমানিত হলেও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ নীলফামারীতে গণবিজ্ঞপ্তি জারি, ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো বন্দর অবরোধে আসা মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি ইরানের

বন্দর অবরোধে আসা মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি ইরানের

  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পঠিত
iran-16317
  • আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানের হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা হুমকি দিয়েছেন, মার্কিনিদের নৌবাহিনীর যেসব জাহাজ অবরোধ করতে এসেছে সেগুলো ‘সমুদ্রের তলদেশে পাঠানো হবে’।

আলেদ্দিন বুরুজার্দি নামে এই আইনপ্রণেতা, যিনি ইরানের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধের যে নির্দেশ দিয়েছেন এটি ভিত্তিহীন প্রোপাগান্ডা।

তিনি আরও বলেছেন, অবরোধ আরোপের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই এবং ন্যাটোভুক্ত দেশগুলোও এতে অংশ নেবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে যে কোনো বিদেশি আগ্রাসন উত্তেজনা বৃদ্ধি করবে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেছেন, যে কোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা কোনো দ্বিধা করবেন না। শুধুমাত্র হরমুজই নয়, যেখানেই বিদেশি আগ্রাসন দেখা যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের সরকারি এ কর্মকর্তা বলেছেন, “হরমুজ প্রণালি, ওমান সাগরে ট্রাম্পের সামরিক পদক্ষেপ ব্যর্থ হবে। এরমাধ্যমে যুক্তরাষ্ট্র আরও পরাজিত হবে।”

সূত্র: সিএনএন, রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর