1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৩ ইরানি ট্যাংকার কত দিন লাগবে হরমুজ থেকে মাইন অপসারণ করতে? হরমুজ খোলায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান

হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত
trump-16348
  • আন্তর্জাতিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। আগামী কিংবা তার পরবর্তী সপ্তাহেই হতে পারে সেই বৈঠক।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “এটা দারুণ একটা ব্যাপার। গত ৪৪ বছরে এই প্রথম ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে এবং আমার মনে হয়, সেই বৈঠকেই আমরা একটি চুক্তিস্বাক্ষর দেখতে পাবো। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে হতে যাচ্ছে সেই বৈঠক।”

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযেগামাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও লোবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির তথ্য জানান তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ‘‘আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।’’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ্। সেই যুদ্ধ শুরুর দু’দিন পর ২ মার্চ থেকে লেবাননে পৃথকভাবে বিমান অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের হামলায় গত ২ এপ্রিল থেকে এ পর্যন্ত লেবাননে নিহত হয়েছেন প্রায় ২ হাজার ২০০ জন আহত হয়েছেন ৫ হাজার ৬০০ জনের বেশি এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ছুটতে বাধ্য হয়েছেন কয়েক লাখ মানুষ।

সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর