1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

মানদৌস শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত, ভারতে রেডঅ্যালার্ট জারি

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮০ বার পঠিত

শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মানদৌস। বুধবারই শক্তি বহুগুণ বাড়িয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বলয়। ভারতের পুদুচেরি ও তামিলনাড়ুতে জারি করা হয়েছে রেডঅ্যালার্ট। বৃহস্পতিবার সেটি আরও ক্ষমতা বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির দক্ষিণ অংশে বজ্রসহ বৃষ্টিপাত হবে। এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে মানদৌস। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উপকূলের কাছাকাছি এটি শক্তি হারিয়ে ফের সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

শুক্রবার মাঝরাতে অথবা শনিবার সকালে এটি পুদুচেরি ও তামিলনাড়ুর শ্রীহরিকোটার মাঝামাঝি মহাবলীপুরমের উপকূলে আছড়ে পড়তে পারে। সেই সময়ের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার।

এ ঘূর্ণিঝড়ের প্রভাব তামিলনাড়ুতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কিছুটা পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়। ইতোমধ্যে ঝোড়ো হাওয়া, ভারি বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্যের উপকূলে। তামিলনাড়ুর বেশ কিছু উপকূলের জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর