1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত
iran-16357
  • আন্তর্জাতিক ডেস্ক ::

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটু বেশিই কথা বলেন’ বলে মন্তব্য করেছে ইরান। শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ ওই মন্তব্য করেন।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তুরস্কের আন্তালিয়া কূটনৈতিক ফোরামের বৈঠকে ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।

এ সময় আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনও চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ‘আবারও বোমা ফেলা শুরু করবে’—প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে খতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘একটু বেশিই কথা বলেন’।

ইরানি এই কর্মকর্তা বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প একই বক্তব্যের মাঝে পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি জানি না।’’

খতিবজাদেহ বলেন, ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনও ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না। তবে আক্রান্ত হলে ইরান নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘‘আমরা শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’’

• দ্বিতীয় দফার আলোচনায় রাজি নয় ইরান

এদিকে, ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় তেহরান এখনও রাজি হয়নি। এমনকি এই আলোচনার জন্য সুনির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। শনিবার অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সূত্র বলেছে, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উপস্থাপন করেছে বলে মনে করে ইরান। যে কারণে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেসব দাবি ত্যাগ করাকে অন্যতম শর্ত হিসেবে বেধে দিয়েছে তেহরান।

পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের শর্তাবলি পাঠিয়ে দিয়েছে ইরান। ওই সূত্র বলেছে, ‘‘আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকান পক্ষকে জানিয়ে দিয়েছি, আমরা দ্বিতীয় দফার আলোচনায় রাজি নই।’’

সূত্র: আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর