- নিজস্ব প্রতিবেদক::
পাইকগাছায় বাল্য বিবাহ আয়োজনের খবরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জাহাঙ্গীর আলম ওরফে আজগর গাজীকে ১৫ হাজার টাকা ও বর শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
আজ ২৬ এপ্রিল (রবিবার) উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুরে ঐ কাজী জাহাঙ্গীরের বাড়ীতে বাল্য বিয়ের আয়োজনের খবরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঐ বাড়ীতে অভিযান পরিচালনা করেন।
এসময় তারা মেয়ের বয়স ১৫ বছরের কম বলে প্রমাণ পাওয়ায় তাদেরকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক উপরোক্ত অর্থদন্ড প্রদান করেন।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আখতার সহ অন্যান্যরা তার সাথে উপস্থিত ছিলেন।