1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত
iran-16424
  • আন্তর্জাতিক ডেস্ক ::

ওমান সফর শেষে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার ইসলামাবাদের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছেছেন বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের পাশাপাশি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান। শনিবার ওমানের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানে পৌঁছে ওমানের বাদশাহর সঙ্গে বৈঠকের পর রোববার আবারও ইসলামাবাদে ফিরেছেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাঘচি বলেছিলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার কার্যকর রূপরেখা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় এই যুদ্ধ বন্ধে ইরানের বিভিন্ন শর্ত ও অবস্থান জানিয়ে দেন তিনি।

শনিবার আরাঘচি পাকিস্তান ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল করেছেন। এর প্রতিক্রিয়ায় আরাঘচি এক্সে লিখেছিলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে সত্যিই আন্তরিক কি না, তা দেখার অপেক্ষায় আছি।

পাকিস্তানের একাধিক সূত্র বলেছে, ওমানে এক দিনের সফর শেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছেছেন। ইসলামাবাদে সংক্ষিপ্ত অবস্থানকালীন তিনি পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর মস্কোর উদ্দেশে রওনা হবেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি বলেছে, রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সালের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আইআরবির প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এবং সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল এক ফোনালাপে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি ও চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছেন।’’

সূত্র: রয়টার্স, ডন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর