কয়রা প্রতিনিধি:
সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ জন মৌয়ালীকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৬০ কেজি মধু সহ ১ টি নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) সকাল ৮ টার দিকে ভ্রমরখালী টহল ফাঁড়ির অধিনস্থ চরের খাল প্রবেশ নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম উক্ত অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন কয়রা উপজেলার শহিদুল সানা, শফিকুল ইসলাম সানা, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম , হেলাল ও রফিকুল ঢালী।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, ঘটনায় ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান চন্দ্র মহলদার বাদী হয়ে বন্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। হয়ে