1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস সিলেট উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে শাপলা চত্বরে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত সবকিছু ভুলে দলের সুনাম বাড়াতে আমরা একসাথে কাজ করবো—সৈয়দপুরে এমপি বিলকিস ডুমুরিয়াসহ খুলনায় চাহিদার তুলনায় সাড়ে ৩ লক্ষর বেশি কোরবানীর পশু উৎপাদন

সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত
16471
সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টায় শহরের উপকন্ঠ কয়া মিস্ত্রিপাড়াধীন বাইপাস সড়ক সংলগ্ন বসুনিয়াপাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে।  এতে প্রায় সাত লক্ষ টাকার ঝুট কাপড়সহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্থ দোকানীরা সহ স্থানীয়রা জানায়, ঘটনার রাতে শহরের দিনাজপুর – রংপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড়ে অটোরিক্সা মেকার মো. আলমের দোকানে রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুন সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দুলাল মেকার, মজিদের মুরগীর দোকান, বাবলুর হোটেল ও শরিফুল ইসলামের ঝুট কাপড়ের দোকানসহ ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  কিন্তু তার আগেই উল্লিখিত দোকানগুলোতে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ভস্মীভূত হয়। আগুনের তীব্রতার কারণে দোকানগুলোতে থাকা কোন মালামালই বাঁচানো সম্ভব হয়নি।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু হাসেম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তার দাবি তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর