সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় পপকন বিক্রির অন্তরালে গাঁজ বেচাকেনা করে আসছিলেন জালাল ওরফে পপকন জালাল (৫৫)। দীর্ঘদিন ধরে স্থানীয়দের এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু প্রমাণের অভাবে কিছুই করা যাচ্ছিল না। পপকনের আড়ালে মাদক বেচকেনার বিষয়ের খবরটি যায় নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের কাছে। এমন তথ্য আমলে নিয়ে নজরদারিতে রাখেন ওই পপকন বিক্রেতাকে। পরে জানতে পারেন সে (জালাল) গাঁজার চালান নিয়ে তার বাড়িতে রেখেছেন।
এমন তথ্যের ভিত্তিতে শনিবার (১৬মে) রাতে শহরের হাতিখানা উর্দুভাষীদের ক্যাম্পে মৃত সামছু’র পুত্র জালালের বাসা ঘেরাও করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যারা। পরে সংস্থাটির পরিদর্শক ভূপতি কুমার সরকারের নেতৃত্বে ক্যাম্পের ওই বাসায় অভিযান চালিয়ে জালালের শয়নকক্ষে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে সেখানে থাকা খাটের ওপর তোষকের নীচ থেকে পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী জালাল ওরফে পপকন জালালকে।