- আন্তর্জাতিক ডেস্ক ::
নিজেদের পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলার জবাব দিতে দখলদার ইসরায়েলের একটি রাসায়নিক প্ল্যান্টে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে, ইসরায়েলের বন্দর নগরী হাইফার একটি রাসায়নিক প্ল্যান্টকে টার্গেট করা হয়েছে।
গতকাল রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে।
আজ সোমবার (৮ জুন) থেকে হামলা পাল্টা হামলা আগের মতো পুরোদমে শুরু হয়েছে। সকালে ইসরায়েল ইরানর খুজেস্তানের পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালায়। এরপর ইরান জবাব দেয়। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে তেহরান।
বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে, ইসরায়েল যদি পরবর্তীতে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে আর কোনো হামলা চালায় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে।
বিবৃতিতে তারা বলেছে, “বেসামরিক লক্ষ্যবস্তু এবং তেল শিল্পে আঘাত হেনে ইহুদিবাদী শত্রু (ইসরায়েল) একটা বিপজ্জনক খেলা শুরু করেছে। এই খেলার আগুন পুরো অঞ্চলের সমস্ত জ্বালানি খাতের ওপর গিয়ে পড়বে। আর বিশ্ব অর্থনীতির ওপর এর যে মারাত্মক পরিণতি নেমে আসবে, তার পুরো দায় এই খাতের আসল উস্কানিদাতা যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।”
সূত্র: আলজাজিরা