1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার লতায় নদী ভরাটি ও ভিপি সম্পত্তি দখলে নিয়ে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ ইউপি সদস্য কুমারেশ ও তার ভাইয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা ৫-০ সুইজারল্যান্ড ডুমুরিয়ায় লটকনের বাম্পার ফলন: লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা টানেলে স্কালোনিকে সামনে পেয়ে চিৎকার করে কী বলেছিলেন মিশর কোচ (ভিডিও) আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারির দায়িত্ব পাবেন না অলিভার শ্যামনগরে বিএনপি নেতা-কর্মীদের গাড়ি বহরে হামলার মামলায় আ’ লীগের দু’ ইউপি চেয়ারম্যান সহ ১০ জন কারাগারে মিশরের গোল বাতিল হলেও যে কারণে আর্জেন্টিনার গোল বৈধ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে মিশরের আনুষ্ঠানিক বিবৃতি আর্জেন্টিনা ম্যাচে কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছেন মিশর কোচ, এর মানে কী? সৈয়দপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আর্জেন্টিনা ম্যাচে কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছেন মিশর কোচ, এর মানে কী?

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত
misor-x-16961

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ওই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান মিশরের ফুটবলার ও কোচরা। একপর্যায়ে প্রধান কোচ হোসাম হাসান দুই হাত ক্রসের (ইংরেজি ‘এক্স’) মতো করে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। উত্তেজিত পরিস্থিতিতে তিনি হঠাৎ কেন এমন সংকেত দিলেন এবং এর মাধ্যমে কী বুঝিয়েছেন– সেই আলোচনা চলছে।

যে কারণে ‘এক্স’ সংকেত দেখানো হয়

কব্জির কাছে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতি তৈরি করা ফিফার স্বীকৃত একটি আনুষ্ঠানিক সংকেত। ম্যাচ চলাকালে সম্ভাব্য বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণের অভিযোগ জানাতে খেলোয়াড়, কোচ কিংবা ম্যাচ অফিসিয়ালরা এই ইশারা ব্যবহার করতে পারেন। এর উদ্দেশ্য হলো– বৈষম্যের অভিযোগ যেন উপেক্ষিত না হয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শুরু করা যায়।

মূলত এই দৃশ্যমান সংকেত অনুমোদ করা হয় ২০২৪ সালে ব্যাংককে অনুষ্ঠিত ফিফার ৭৪তম কংগ্রেসে। বর্ণবাদ ও অন্যান্য বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে লড়াই জোরদার করতেই এমন সংকেত প্রয়োগের সিদ্ধান্ত হয়েছিল। ‘এক্স’ সংকেত দেওয়া মানেই ম্যাচ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এমন নয়। এটি মূলত রেফারিকে সম্ভাব্য ঘটনার বিষয়ে সতর্ক করার একটি আনুষ্ঠানিক উপায়।

এক্ষেত্রে ফিফার প্রোটোকলে তিনটি ধাপ রয়েছে–
প্রথমত, পরিস্থিতি মূল্যায়নের জন্য রেফারি সাময়িকভাবে খেলা বন্ধ করতে পারেন।

দ্বিতীয়ত, বৈষম্যমূলক আচরণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত করা হতে পারে এবং দুই দলকে সাময়িকভাবে মাঠ ছেড়ে যেতে বলা হবে।

তৃতীয়ত, পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ব্যক্তিদের সুরক্ষায় ম্যাচ স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে।

dhakapost

এই প্রক্রিয়ার মাধ্যমে রেফারিদের জন্য স্পষ্ট নির্দেশনা এবং খেলোয়াড় ও কোচদের জন্য অভিযোগ জানানোর একটি দৃশ্যমান উপায় নিশ্চিত করতে চায় ফিফা।

কেন এই সংকেত দিলেন হোসাম হাসান

ম্যাচের শেষদিকে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার তৃতীয় গোল করার পর উদ্‌যাপনের সময় বর্ণবাদী মন্তব্য করা হয়েছে কিংবা বৈষম্যের স্বীকার হয়েছেন বলে মনে করেন হোসাম হাসান। সেই অভিযোগ জানাতেই তিনি ‘এক্স’ সংকেত ব্যবহার করেন। তবে বিতর্কের সময় পর্যন্ত অভিযোগের পক্ষে কোনো প্রকাশ্য ও চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি।

হোসামের সংকেত সত্ত্বেও অবশ্য ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে খেলা বন্ধ করেননি, বরং প্রতিবাদ জানানোয় হোসাম হাসানকে একটি হলুদ কার্ড দেখান। ফলে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। এক পক্ষের মতে, বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করা উচিত ছিল। আবার কেউ বলছেন, ফিফার পূর্ণাঙ্গ প্রোটোকল চালু করার মতো যথেষ্ট প্রমাণ তখন ছিল না।

dhakapost

ফিফার নতুন প্রোটোকলের বড় পরীক্ষা

২০২৬ বিশ্বকাপই পুরুষদের টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম আসর, যেখানে এই ‘এক্স’ সংকেত ফিফার আনুষ্ঠানিক দৃশ্যমান প্রোটোকলের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে কোটি দর্শকের সামনে জাতীয় দলের একজন কোচের এই সংকেত ব্যবহার ভবিষ্যতে ফিফার বৈষম্য ও বর্ণবাদবিরোধী নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকতে পারে।

এখন দেখার বিষয়, বাস্তব বৈষম্যের ঘটনাগুলো মোকাবিলায় এই প্রোটোকল কতটা কার্যকর হয়, নাকি হাইভোল্টেজ ম্যাচগুলোতে এটি নতুন বিতর্কেরই জন্ম দিতে থাকবে!

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর