1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

মেঘনায় জ্বালানি তেল নিয়ে জাহাজ ডুবি

  • প্রকাশিত : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৮২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

ভোলার মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৩ জন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জাহাজের স্টাফরা জানান, শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে জাহাজটি চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা অয়েল কোম্পানির ডিপুর উদ্দেশে রওনা হয়। তুলাতুলি মেঘলা নদীতে আরেকটি জাহাজ তেলবাহী জাহাজটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে জাহাজের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়। এ সময় জাহাজের স্টাফরা চিৎকার করলে একটি বালুবাহী বলগেট এসে তাদের ১৩ জনকে উদ্ধার করে।

জাহাজের স্টাফদের দাবি, জাহাজে প্রায় নয় কোটি টাকার জ্বালানি তেল ছিল।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম সকালে ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ডুবে জাহাজ থেকে তেল নেওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। এছাড়া জাহাজটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর