1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

সরকার দেশের উন্নয়নের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে: পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৪ বার পঠিত

দীপ্ত ‍নিউজ ডেস্ক:

তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা হলে তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক মহাপরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কয়েকটি খসড়া ইতোমধ্যে তৈরি করেছে। ভারতের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সে কারণে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। আপনারা ভোটে আসুন। সেখানেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।

মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, গোকুন্ডা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর