1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ’লীগ কর্মী আঃ গফফার সানার পদত্যাগের ঘোষণা পাইকগাছার সোলাদানায় শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতা বাপ্পির মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর স্ত্রীসহ এমপি গাজী নজরুলের রিমান্ড মঞ্জুর কয়রায় জমি দখলের চেষ্টা ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল কয়রায় কৌশলগত পরিকল্পনা প্রনয়ন বিষয়ে কর্মমালা ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি দল তাকেই মনোনয়ন দেবে : আইনমন্ত্রী চুরির ঘটনায় সৈয়দপুর প্লাজার দুই ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি দুধের জন্য কাঁদছিল ৭ মাসের হুসাইন, দাদির আকুতিতে সাড়া দিলেন ডা. জুবাইদা রহমান

আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পঠিত
kanchan-17218
  • বিনোদন ডেস্ক ::

নিরাপদ সড়কের দাবিতে তিন দশকের বেশি সময় ধরে আন্দোলনে সোচ্চার থাকা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, তার অনুপস্থিতিতেও যেন সবাই এই দাবি পূরণে সোচ্চার থাকেন। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় নাট্যশালায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একত্রিশ বছর আগে নিজের ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে পরিণত করেছিলাম। দীর্ঘ এই পথচলায় আন্দোলনটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।’

১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামেন এই বরেণ্য অভিনেতা। তার সেই আন্দোলনের পথ ধরেই পরবর্তীতে দিনটি জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে স্বীকৃতি পায়।

নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আল্লাহ যাতে আমাকে সুস্থ করে আবার সবার সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার শক্তি দান করেন। আমি দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’

সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ দেশের প্রতিটি সচেতন মানুষকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষ কেউ কারও প্রতিপক্ষ নয়; জীবনের সুরক্ষায় সবাই সহযোদ্ধা।’ উপস্থিত সবার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’

উল্লেখ্য, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়াও ছিলেন অন্যদের মধ্যে সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর