1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জের মেঘনা নদীতে হাত বাঁধা নারীসহ পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন আ’লীগ ও ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতাকর্মী আহত, আটক- ২ টংগীবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল : প্রধানমন্ত্রী কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা মেসির পিতার মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত
pm-dinesh-17234
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে। বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শেষ হয়।

ত‌বে সরকারপ্রধা‌নের স‌ঙ্গে ভারতীয় দূ‌তের আলোচনা নি‌য়ে কো‌নো বার্তা দেয়‌নি প্রধানমন্ত্রীর কার্যালয়।

আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর দেড় মাসের মাথায় আজ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে প্রথম সাক্ষা‌ৎ পে‌লেন দী‌নেশ ত্রিবেদী। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্কে নতুন উত্তেজনা মধ্যে এ সাক্ষাৎ হ‌লো।

গত ২৫ জুন সা‌বেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে‌ছি‌লেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশের এক মাস পর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সাক্ষা‌ৎ ক‌রেন দী‌নেশ ত্রিবেদী।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর