1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় মাদকাসক্ত যুবকের আত্মহত্যা ও দু’ মাদক মামলায় ৪ সেবির বিভিন্ন মেয়াদে সাজা, নারীসহ মাদক উদ্ধার কয়রার সেরাজুল ইসলাম জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত, উপকূলীয় শিক্ষাঙ্গনে আনন্দের জোয়ার  দিশারীই যখন উত্তরণের পথে বাঁধা: কপিলমুনিতে ঋণ দিতে ব্রাক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ! কয়রার কাশিয়াবাদ স্টেশনের বাউন্ডারিতে জাম ও লিচুর চারা রোপন বর্জ্য ব্যবস্থাপনা, সৈয়দপুর পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা উপজেলা সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই অপেক্ষায় বাংলাদেশ পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সৈয়দপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত
nobel-17688
  • আন্তর্জাতিক ডেস্ক ::

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী। তারা হলেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর পৌনে ৪টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। এর আগে, গত বছর রসায়নে নোবেল জেতেন তিন বিজ্ঞানী। তারা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাদের ওই বছর রসায়নে নোবেল দেওয়া হয় বলে জানায় সুইডিশ অ্যাকাডেমি।

এখন পর্যন্ত রসায়নে ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ। অপরদিকে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে সম্মানজনক এ পদক জেতেন ফেদ্রিক জোলিয়ট। সব মিলিয়ে ১৯৮ জন এ রসায়নশাস্ত্রে সর্বোচ্চ সম্মানজনক এ পদক পেয়েছেন।

১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য— এই ৫টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নামকরণ হবে তার নামে। ১৯৬৯ সাল থেকে এই ৫ বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর